ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় সভা: ২০২৬ সালকে ‘ঋণ বিতরণ বর্ষ’ ঘোষণা, লক্ষ্যমাত্রা অর্জনে জোর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা সভা সোমবার বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ২০২৬ সালকে ‘ঋণ বিতরণ বর্ষ’ হিসেবে ঘোষণা করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল শাখাকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি লো কস্ট ও নো কস্ট ডিপোজিট বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির সফল বাস্তবায়ন, সিএমএসএমই খাতে ঋণ সম্প্রসারণ এবং ঋণ আদায় জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি মুনাফা বৃদ্ধি এবং ২০২৬ সালে বিভিন্ন সূচকে প্রদত্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণসহ সাসটেইনেবল ডেভেলপমেন্টের উপর বিশেষ জোর দেন। এছাড়াও, পূর্বে ঘোষিত আদায় বর্ষকে অব্যাহত রেখে তিনি ২০২৬ সালকে রূপালী ব্যাংকের ‘ঋণ বিতরণ বর্ষ’ হিসেবে ঘোষণা করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল শাখাকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে, গ্রাহকসেবার মানোন্নয়নে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক শেখ মনজুর করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম। ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বরিশাল বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী কর্মকর্তাসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় সভা: ২০২৬ সালকে ‘ঋণ বিতরণ বর্ষ’ ঘোষণা, লক্ষ্যমাত্রা অর্জনে জোর

আপডেট সময় : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬