ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক: অর্থ চেয়ে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই তথ্য জানিয়ে অর্থ চেয়ে যেকোনো অনুরোধ উপেক্ষা করার জন্য সর্বসাধারণকে সতর্ক করেছেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন।”

ধারণা করা হচ্ছে, হ্যাকাররা উপদেষ্টার পরিচিতদের কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকতে এবং অপরিচিত বা সন্দেহজনক নম্বর থেকে আসা অর্থ সাহায্যের অনুরোধ যাচাই না করে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি বন্দি পাহারায় কুমির ব্যবহারের ঘোষণা ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক: অর্থ চেয়ে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬