ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

রাজধানীর ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরীর প্রতিটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না। এ বিষয়ে পুলিশ সদস্যদের সজাগ ও সতর্ক থাকতে হবে। বিশেষ করে থানা এলাকা থেকে দূরবর্তী কেন্দ্রগুলোতে নজরদারি আরও বাড়াতে হবে। পাশাপাশি প্রতিটি থানা এলাকায় পুলিশের নিয়মিত টহল জোরদার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন একটি ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বাস্তবতা মাথায় রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং কমিশনার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় : ০৬:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬