ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

উত্তরা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ আবদুর রহিম (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। সোমবার রাতে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল উত্তরা পশ্চিম থানার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকার শাহ ফতেহ আলী বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহিম মাদক কারবারি চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলা: তদন্তে ত্রুটি দেখছেন আসামিপক্ষের আইনজীবী, রায় ৯ এপ্রিল

উত্তরা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬