ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিএমপির প্রণীত নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশকে সর্বদা সজাগ থাকতে হবে। বিশেষ করে সংশ্লিষ্ট থানা এলাকা থেকে দূরবর্তী কেন্দ্রগুলোর ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বিক টহল কার্যক্রম আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ডিএমপির প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। এই বিষয়টি বিবেচনায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা ছক নিয়ে নিজ নিজ মতামত ব্যক্ত করেন এবং কমিশনার সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও সভায় অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলা: তদন্তে ত্রুটি দেখছেন আসামিপক্ষের আইনজীবী, রায় ৯ এপ্রিল

ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় : ০৬:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬