ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

গাজায় ডক্টরস উইদাউট বর্ডার্সকে নিষিদ্ধ করল ইসরায়েল, ২৮ ফেব্রুয়ারির মধ্যে উপত্যকা ত্যাগের নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)-এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংস্থাটিকে এই যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, দাতব্য সংস্থাটি তেল আবিবে তাদের স্থানীয় কর্মীদের তালিকা জমা দিতে অস্বীকৃতি জানানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, এই অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী প্রতিটি মানবিক সংস্থার জন্যই স্থানীয় কর্মীদের তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক।

তাদের দাবি, এমএসএফ এই শর্ত পালনে অস্বীকৃতি জানানোয় এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা। এই নিষেধাজ্ঞার ফলে গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের মধ্যে চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে আরও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমএসএফ বহু বছর ধরে গাজায় স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

গাজায় ডক্টরস উইদাউট বর্ডার্সকে নিষিদ্ধ করল ইসরায়েল, ২৮ ফেব্রুয়ারির মধ্যে উপত্যকা ত্যাগের নির্দেশ

আপডেট সময় : ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬