ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

রাবি শিক্ষার্থী সায়মার মৃত্যু: গাফিলতির প্রমাণ পেল তদন্ত কমিটি, ২০ মিনিট পানির নিচে ছিলেন ছাত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইনের সুইমিংপুলে ডুবে মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে চাঞ্চল্যকর গাফিলতির চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তদন্ত কমিটির সদস্যরা এই প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, সুইমিংপুলের পানির নিচে সায়মা প্রায় ২০ মিনিট ছিলেন। সেই সময় তাকে উদ্ধারের জন্য কোনো প্রশিক্ষিত উদ্ধারকর্মী উপস্থিত ছিলেন না। বরং পুলের পাড়ে থাকা দুটি হলের দুই প্রশিক্ষক গল্প করছিলেন, যার কারণে ঘটনাটি তাদের চোখ এড়িয়ে যায়। পরে তারা বাইরে থেকে ছাত্রদের ডেকে এনে সায়মাকে উদ্ধার করতে বলেন এবং এক ছাত্র ও দুই ছাত্রী মিলে তাকে উপরে তোলেন।

সায়মাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলেও সেখানকার চিকিৎসকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে তাকে সেখানে পাঠানোর জন্য প্রস্তুত অ্যাম্বুলেন্সে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না। জরুরি বিভাগ থেকে একটি সিলিন্ডার আনা হলেও তাতে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় সেটি বদল করে গাড়ি প্রস্তুত করতে আরও প্রায় ৮ মিনিট মূল্যবান সময় নষ্ট হয়। তদন্ত কমিটি জানিয়েছে, সায়মা নিয়মিত ইনহেলার ব্যবহার করতেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন, যা তার পরিবারের সঙ্গে কথা বলেও নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিক প্রতিবেদনে প্রশিক্ষকদের দায়িত্বে চরম গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের পদ থেকে প্রত্যাহারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই সাথে, এত দীর্ঘ সময় ধরে একজন শিক্ষার্থী ডুবে গেলেও তা নজরে না আসার ঘটনাটি গুরুত্বের সাথে উল্লেখ করা হয়। কমিটি সুইমিংপুলে একজন স্থায়ী দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক নিয়োগের প্রস্তাব দিয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে কর্মরতদের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার এবং পর্যাপ্ত অক্সিজেন মজুদ রাখার বিষয়ে অনভিজ্ঞতার কারণে সময় নষ্ট হওয়ায় কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছে। উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানসহ উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন।

এদিকে, প্রতিবেদন উপস্থাপনের সময় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা হেনস্তা করেছেন— এমন অভিযোগে সিনেট ভবনেই স্লোগান শুরু করেন শিক্ষার্থীরা। অভিযোগের তির ছিল ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক আখতার হোসেন মজুমদারের দিকে। শিক্ষার্থীরা পরে প্রশাসন ভবন তালাবদ্ধ করে বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার ও সায়মার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ক্লাস বর্জন ও আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন। যদিও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। এর আগে ২৬ অক্টোবর সায়মার মৃত্যুর পর শিক্ষার্থীরা বিক্ষোভ করলে উপাচার্য ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্তের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সময়মতো প্রতিবেদন প্রকাশ না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তারা প্রশাসন ভবনের সামনে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

রাবি শিক্ষার্থী সায়মার মৃত্যু: গাফিলতির প্রমাণ পেল তদন্ত কমিটি, ২০ মিনিট পানির নিচে ছিলেন ছাত্রী

আপডেট সময় : ০৮:২৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫