ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিংয়ে অগ্নিকাণ্ড: ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকার মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি ভবনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টা ৪ মিনিটে ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পর রাত ৯টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, বর্তমানে ঘটনাস্থলে আর কোনো আগুন নেই, তবে সেখানে এখনও অনেক ধোঁয়া রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা কারণ অনুসন্ধানের জন্য এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন বলে তিনি জানান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্প-সাহিত্যচর্চা রাজনীতির ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিংয়ে অগ্নিকাণ্ড: ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৮:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫