ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণভোট সচেতনতায় ছাত্রশিবিরের প্রচারণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবহে গণভোট বিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুবি শাখা। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) ক্যাম্পাস এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা ব্যানার প্রদর্শনের পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে কুবি ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম বলেন, “দেশের অধিকাংশ মানুষ এখনো গণভোট সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানেন না। আমাদের প্রচারণার মূল উদ্দেশ্য হলো গণভোট কী, এর গুরুত্ব এবং কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের অবগত করা। ব্যানার ও লিফলেটের মাধ্যমে আমরা বিষয়গুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে দেশে কোনো স্বৈরাচারী শাসন ফিরে না আসে।”

এদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির জানান, “স্থানীয় পর্যায়ে গণভোট নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে, ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে – এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এসব ভুল ধারণা দূর করতেই আমরা লিফলেট বিতরণ করছি। আমরা চাই অভিভাবকরা সচেতন হোক এবং দেশের একজন নাগরিক হিসেবে তারা যেন আরও বেশি অধিকার ও সুযোগ-সুবিধা অর্জন করতে পারেন। এ লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আমাদের এই প্রচারণা।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও শিল্প খাতের দূরত্ব: দক্ষ জনশক্তি তৈরিতে বড় বাধা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণভোট সচেতনতায় ছাত্রশিবিরের প্রচারণা

আপডেট সময় : ০৩:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬