ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

স্বৈরাচার ও ফ্যাসিবাদ প্রতিরোধের আহ্বান: গণভোটের পক্ষে নাহিদ ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের ভবিষ্যৎ স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত রাখতে চাইলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা বাংলার মাটিতে পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে নতুন করে প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আগামী ১২ তারিখের নির্বাচনে ‘না’ ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল শহরের পেট্রোল পাম্প চত্বরে আয়োজিত এক নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই চেতনা বাস্তবায়ন, সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি এই পদযাত্রার আয়োজন করে। তিনি আরও বলেন, দেশ থেকে অর্থ পাচার, দুর্নীতি, দুঃশাসন এবং এক নেতা বা পরিবার ভিত্তিক শাসন ব্যবস্থা চিরতরে উৎখাত করতে হলে ৫ আগস্টের আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে জন্ম নেওয়া এনসিপির প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই চেতনায় আমরা দেশের শাসন ব্যবস্থায় যে সংস্কার চেয়েছিলাম, তাতে দেশের একটি বড় দল বর্তমানে বাধা সৃষ্টি করছে। তারা বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করতে চায়। নাম উল্লেখ না করে একটি দলকে দায়ী করে তিনি বলেন, ৫ আগস্টের পরপরই একটি বৃহৎ দলের পক্ষ থেকে সারা দেশে নির্বিচারে গণমামলা দায়ের করা হয়েছিল। এই মামলাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মামলা বাণিজ্য করা হচ্ছে, যা জনগণের সাথে স্পষ্ট প্রতারণা। তারা এখন ভোটের বিনিময়ে সেসব মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এভাবে দেশে নতুন করে ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। এই অপচেষ্টা প্রতিহত করতে আগামী ১২ তারিখের নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

পদযাত্রায় দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এনসিপির প্রার্থী প্রীতম দাশ স্বৈরাচারী আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে চা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিয়ে ১ শত ৩২ দিন কারাবরণ করেছেন। তিনি নির্যাতন ও হয়রানির শিকার হলেও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি এলাকার চা শ্রমিক, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মজুরসহ সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকেছেন। নির্বাচিত হলে চা শ্রমিকদের প্রতি ঘণ্টা মজুরি ৬০ টাকা থেকে ১ শত টাকায় উন্নীত করা হবে এবং তাদের ভূমি অধিকার ফিরিয়ে দেওয়া হবে। শ্রীমঙ্গলের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নেও নজর দেওয়া হবে। এখানে একটি বাসস্ট্যান্ড নির্মাণ, দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত ময়লার ভাগাড় স্থানান্তরসহ পর্যটন শিল্প উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।

প্রীতম দাশ তাঁর বক্তব্যে শ্রীমঙ্গল তথা সিলেটের উন্নয়নে ভূমিকা রাখতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

পদযাত্রায় অন্যান্যের মধ্যে এনসিপি কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার জুনেদ আহমেদ, মনিরা শারমিন, এহতেশামুল হক, এড. তারিকুল ইসলাম, ফয়সল মাহমুদ শান্ত, লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ

স্বৈরাচার ও ফ্যাসিবাদ প্রতিরোধের আহ্বান: গণভোটের পক্ষে নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬