ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৫ জন আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার পান্তাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মামুন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) নামের বাসটি উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের মাঝে থাকা একটি বালুর ঢিবির সামনে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং বাসের যাত্রীরা ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং উল্টে যাওয়া বাসের ভেতর থেকে আহত অবস্থায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা জানিয়েছেন, প্রাথমিক ধারণায় অতিরিক্ত গতি অথবা চালকের অমনোযোগিতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও, উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ

গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৫ জন আহত

আপডেট সময় : ০৫:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬