ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চট্টগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলায় এক আসামির ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারায় এক আলোচিত হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল হক মনু এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান। রায়ে প্রত্যেক যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার পাবলিক প্রসিকিউটর এম ইউ এম নুরুল ইসলাম জানান, ২০০০ সালের ৭ জুলাই আনোয়ারায় ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর আগ্নেয়াস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়। এই হামলার পর গুরুতর আহত নুর আহম্মদকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

ঘটনার তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০০৪ সালের ২২ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং তাদের তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ

চট্টগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলায় এক আসামির ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬