ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

জামায়াতের কর্মকাণ্ডে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা: বিএনপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের মূল উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তা সরকার, নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেখার বিষয়। প্রতিবাদের ভাষা প্রতিবাদের মতো হওয়া উচিত, কিন্তু কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যারা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের উত্তরণের জন্য অপেক্ষা করছে।”

বিএনপির পরিকল্পনা নিয়ে কিছু মহলের সমালোচনার জবাবে তিনি বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ। আমরা জানি কীভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। আমাদের নেতা তারেক রহমান একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “শুধু নামের শেষে ইসলাম থাকলেই ইসলাম হয়ে যায় না। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনগণকে প্রতারিত করা যাবে না। তারা ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।” তিনি বলেন, জামায়াত যদি দেশের মানুষের জন্য তাদের পরিকল্পনা বা ইশতেহার ঘোষণা করতো এবং জনগণ তা পছন্দ করলে ভোট দিত, তবে সেটাই হতো রাজনীতি ও গণতন্ত্রের চর্চা।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ

জামায়াতের কর্মকাণ্ডে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা: বিএনপি

আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬