ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ফরিদপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১০ সিপিবি-৩ এর একটি চৌকশ দল। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩টি অবিস্ফোরিত স্টিলের হাতলযুক্ত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাসগানের তাজা কার্তুজ ও কার্তুজ সাদৃশ্য বস্তু।

বৃহস্পতিবার সকাল ১১টায় এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সংলগ্ন ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুর কোতোয়ালি থানা থেকে পূর্বে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদের অংশ বলে ধারণা করছে র‍্যাব। এই ঘটনায় সংশ্লিষ্টদের সনাক্তকরণ ও আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ

ফরিদপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ০২:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬