ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

আড়াইহাজারে নসিমন উল্টে যুবক নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মারুফুল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফুল গোপালদী এলাকার মনিরের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে যাত্রী মারুফুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন ঘটনা নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী সভায় ছাত্র হত্যা মামলার আসামির উপস্থিতি, শিবচরে তীব্র ক্ষোভ ও সমালোচনা

আড়াইহাজারে নসিমন উল্টে যুবক নিহত

আপডেট সময় : ১০:২০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬