ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

১৭ বছর দেশ শাসিত হয়েছে লুণ্ঠন ও ভয়ের রাজত্বে: সাইফুল হক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিগত ১৭ বছর ধরে দেশে লুণ্ঠন, দমন-পীড়ন এবং ভীতির পরিবেশ তৈরি করে রাষ্ট্রকে এক দুঃসহ অবস্থায় ঠেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে কেবল ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় সাইফুল হক এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত এই ভোটাধিকারকে সমুন্নত রাখতে আগামী নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগের কথা তুলে ধরে সাইফুল হক বলেন, বর্তমানে ব্যবসায়ীরা চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে এলাকার শ্রমিক ও সাধারণ মানুষের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।

পথসভায় তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের সুবিধা আদায়ে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। তবে সচেতন জনগণ তাদের এই অপচেষ্টাকে প্রত্যাখ্যান করবে। আগামী ১২ ফেব্রুয়ারি ‘কোদাল’ মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শামিল হওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। সাইফুল হক আশা প্রকাশ করেন, ব্যালটের মাধ্যমে জনগণ তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জামায়াতের ১১ দলীয় ঐক্যের গণমিছিল

১৭ বছর দেশ শাসিত হয়েছে লুণ্ঠন ও ভয়ের রাজত্বে: সাইফুল হক

আপডেট সময় : ১২:৫১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬