ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জামালপুরে পৃথক ৩ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জামালপুরে গৃহবধূ দলবদ্ধ ধর্ষণ ও কিশোরী হত্যাসহ পৃথক তিনটি মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং আরও তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই ঐতিহাসিক আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে জামালপুর শহরের শাহ জামাল (র.) মাজার এলাকা থেকে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই মামলায় দোষী সাব্যস্ত করে বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু এবং রুকুকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, যা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া পৃথক অন্য দুটি মামলায় অপহরণ ও হত্যার দায়ে আরও ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জামালপুরে পৃথক ৩ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬