ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নির্বাচন ঘিরে মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকা রহস্যজনক: রুহিন হোসেন প্রিন্স

নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক কর্মকাণ্ড ও আচরণকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি অভিযোগ করেছেন, সাম্রাজ্যবাদী আমেরিকা তাদের ভূ-রাজনৈতিক আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।

বুধবার বিকেলে রাজধানীর ঢাকা-১২ আসনে সিপিবি মনোনীত প্রার্থী কল্লোল বণিকের সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। মগবাজার, নিউ ইস্কাটন ও দিলু রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল শেষে এই সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় রুহিন হোসেন প্রিন্স বলেন, যখন রাজনৈতিক দলগুলো জনগণের কাছে গিয়ে দেশ গড়ার অঙ্গীকার করছে, তখন বিদেশি শক্তিগুলো নিজেদের স্বার্থ হাসিলে তৎপর রয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে লিজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে আগামী মন্ত্রিসভার জন্য বিলাসিবহুল গাড়ি কেনা ও আবাসন তৈরির উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, এসব জনস্বার্থবিরোধী কাজ থেকে সরকারকে বিরত থাকতে হবে। পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূতসহ যেকোনো বিদেশি রাষ্ট্রের নির্বাচনি হস্তক্ষেপ বন্ধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাজধানী ঢাকার উন্নয়ন প্রসঙ্গে সিপিবির এই নেতা বলেন, দীর্ঘ সময় দেশ শাসনকারীরা ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। বর্তমানে ঢাকা প্রায় অচল। একটি দক্ষ, পরিবেশবান্ধব ও বৈষম্যহীন মহানগরী গড়তে ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ শহর নিশ্চিত করতে কাস্তে মার্কার প্রার্থীদের জয়ী করা জরুরি। সংসদকে ‘কোটিপতিদের ক্লাব’ থেকে মুক্ত করে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার কেন্দ্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পথসভায় ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বণিক বলেন, সিপিবি মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। অতীতের অভিজ্ঞতা বিবেচনা করে ভোটাররা মুক্তিযুদ্ধের চেতনার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তিকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল এবং সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার। এছাড়া এদিন ঢাকা-১৫ আসনে ডা. সাজেদুল হক রুবেল এবং ঢাকা-১৪ আসনে রিয়াজুদ্দিনের পক্ষে দিনভর ব্যাপক গণসংযোগ চালানো হয়। বক্তারা সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করা এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও অমানুষের কাজ বরদাশত নয়’: বিরোধীদলীয় নেতা

নির্বাচন ঘিরে মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকা রহস্যজনক: রুহিন হোসেন প্রিন্স

আপডেট সময় : ১১:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬