ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও অমানুষের কাজ বরদাশত নয়’: বিরোধীদলীয় নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা বা আধিপত্য বিস্তার মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, মা-বাবা সন্তানদের মানুষ হওয়ার জন্য বিদ্যালয়ে পাঠান, রক্ত ঝরানোর জন্য নয়। শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট করে যারা অমানুষের মতো কাজ করে, তাদের বিরুদ্ধে জাতি সোচ্চার থাকবে।

চট্টগ্রামের সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষাপটে ছাত্র রাজনীতিতে অস্ত্র প্রদর্শন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একে দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি সারা দেশের চিত্র না হলেও একটি ছোট ঘটনাও আমাদের কাম্য নয়। তিনি আরও যোগ করেন, এবারের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষার্থীরা বেশ আত্মবিশ্বাসী। মেধাবীদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনীতি নয় বরং মেধাকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা। ভবিষ্যতে সরকার পরিচালনায় মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে। পরিদর্শনকালে তিনি কেন্দ্রসচিবদের সাথে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

‘শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও অমানুষের কাজ বরদাশত নয়’: বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০৭:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬