ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নাগরিক অধিকার ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নতুন সংগঠন ‘গ্রিট’-এর আত্মপ্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার রক্ষায় নতুন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে ‘গ্রিট’। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নাগরিক অধিকার সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটি মূলত তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা প্রদান এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।

অনুষ্ঠানে গ্রিটের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মাহমুদা হাবিবা বলেন, সঠিক প্ল্যাটফর্মের অভাবে অনেক মেধাবী তরুণ রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারছে না। গ্রিট সেই সব তরুণদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার সুযোগ তৈরি করে দেবে। সংগঠনের অন্যতম উপদেষ্টা মহিউদ্দিন আল হেলাল বলেন, রাষ্ট্র যেখানে দায়িত্ব পালনে সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে, সেখানে গ্রিট তদারকির মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

সংগঠনের পরিচালক খাতুনে জান্নাত দিয়া তাঁর স্বাগত বক্তব্যে জানান, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং সামাজিক রূপান্তরের প্রত্যয় নিয়ে একদল প্রতিশ্রুতিশীল মানুষ এই উদ্যোগ নিয়েছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। সংগঠনের পরিচালক (অপারেশন) আহসান হাবিব রায়হানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

নাগরিক অধিকার ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নতুন সংগঠন ‘গ্রিট’-এর আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৭:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬