ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ফটিকছড়িতে ঘর থেকে মা ও দেড় বছরের শিশুর লাশ উদ্ধার

ফটিকছড়ির বিবিরহাট বাজারে একটি ভবনের নিচতলার শোবার ঘর থেকে একজন গৃহবধূ ও তার দেড় বছরের শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত ‘কামাল ভবন’ নামের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬)। তিনি একজন এনজিও কর্মী মো. আনোয়ার হোসেন বিবলোর স্ত্রী। আর নিহত শিশুটির নাম আতকিয়া আয়েশা, তার বয়স ছিল মাত্র ১৬ মাস।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে আফরোজা আফরিন তাঁর শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শোবার ঘরের দরজা বন্ধ করে দেন। কিন্তু এরপর দীর্ঘসময় ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু পারেননি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘরের লোহার দরজা ভেঙে মা ও মেয়ের লাশ উদ্ধার করে।

নিহত আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, তাঁর পুত্রবধূ বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। তিনি ধারণা করছেন, হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই আফরোজা এমন দুঃখজনক সিদ্ধান্ত নিয়েছেন।

ফটিকছড়ি থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আফরোজা আফরিন নিজে আত্মহত্যা করার আগে তাঁর শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন।” তিনি আরও জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযম ও আত্মশুদ্ধির মাস রমজান: পাপমুক্ত জীবন গড়ার অনন্য প্রশিক্ষণ

ফটিকছড়িতে ঘর থেকে মা ও দেড় বছরের শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫