মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

মধ্যরাতের মধ্যেই ১৩তম সংসদ নির্বাচনের অধিকাংশ ফল, আশাবাদী ইসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফলাফল মধ্যরাতের মধ্যেই ঘোষণা হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, সর্বোচ্চ শেষ রাত বা পরদিনের মধ্যে বাকি ফলাফলও চলে আসবে।

মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার উল্লেখ করেন, এবারের নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থী ও দলের অঙ্গীকারনামা এবং মাঠপর্যায়ে নিবিড় উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ফলেই এটি সম্ভব হয়েছে বলে তিনি জানান। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার ভোটের মাঠের পরিবেশ অনেক উন্নত।

গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর এবং নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অতীতের অনেক নির্বাচনের চেয়ে অত্যন্ত চমৎকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

মধ্যরাতের মধ্যেই ১৩তম সংসদ নির্বাচনের অধিকাংশ ফল, আশাবাদী ইসি

আপডেট সময় : ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬