ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নির্বাচন সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষায় ডিএনসিসিতে আলোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। এই লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো (LEEDO) যৌথভাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

মঙ্গলবার ডিএনসিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি নগরীর দূষণের সবচেয়ে বেশি প্রভাব শিশুদের ওপর পড়ে এবং শিশুরাই সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। একটি শিশুবান্ধব নগরী গড়ে তোলাই তাঁদের লক্ষ্য, যেখানে শিশুরা স্বস্তিতে শ্বাস নিতে পারবে এবং খেলার পর্যাপ্ত জায়গা পাবে। তিনি আরও উল্লেখ করেন যে, নগরীর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং জাতীয় কর্মসূচিগুলো মূলত গ্রামভিত্তিক হওয়ায় শহরের মানুষের প্রয়োজন সঠিকভাবে পূরণ হচ্ছে না।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ সাংবাদিক মাহফুজা সুলতানা মুন্নি। তিনি বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ব্যবহার বন্ধে সকল পক্ষকে সচেতন ও দায়বদ্ধ হতে হবে।

বৈঠকে লিডো পথশিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য একটি ১২ দফা ইশতেহার ঘোষণা করে। ইশতেহারের উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন, সকল শিশুর বৈধ পরিচয় নিশ্চিতকরণ, একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভাণ্ডার চালু, শিশু হেল্প ডেস্ক স্থাপন, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবার ব্যবস্থা, জরুরি আবাসনের সুযোগ, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি এবং শিশুদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার না করার সুস্পষ্ট অঙ্গীকার।

গোলটেবিল বৈঠকে শিশু অধিকারকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং তরুণ সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে শিশুদের অধিকারকে রাজনৈতিক কর্মসূচির অন্যতম অগ্রাধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং সকল রাজনৈতিক দলের প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার অনুরোধ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস: শ্রমিকের ঘামেই সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি— প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষায় ডিএনসিসিতে আলোচনা

আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬