মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ই-কমার্স ডেলিভারি সেবায় নতুন দিগন্ত: একজোট হলো ক্যারিবি ও পিকাবো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের ক্রমবর্ধমান ই-কমার্স খাতকে আরও গতিশীল করতে এবং গ্রাহকসেবার মান উন্নত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় লজিস্টিকস প্রতিষ্ঠান ক্যারিবি এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবো। ই-commerce ডেলিভারি ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির মূল লক্ষ্য হলো লজিস্টিকস ও প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দেওয়া।

চুক্তির শর্তানুযায়ী, এখন থেকে পিকাবোর দেশব্যাপী পণ্য সরবরাহের যাবতীয় দায়িত্ব পালন করবে ক্যারিবি। ক্যারিবির বিস্তৃত লজিস্টিকস নেটওয়ার্ক ব্যবহার করে দেশের যেকোনো প্রান্তে গ্রাহকদের দোরগোড়ায় পার্সেল পৌঁছে দেওয়া হবে। এছাড়া, গ্রাহক অভিজ্ঞতাকে আরও সহজতর করতে ক্যারিবির উন্নত লজিস্টিকস সাপোর্ট সিস্টেমের সঙ্গে পিকাবোর অনলাইন প্ল্যাটফর্মের প্রযুক্তিগত সমন্বয় ঘটানো হবে। এর ফলে অর্ডার প্রক্রিয়া থেকে শুরু করে ডেলিভারি ট্র্যাকিং পর্যন্ত প্রতিটি ধাপ আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশীদারিত্বের ফলে পিকাবোর গ্রাহকরা যেমন দ্রুত ডেলিভারি সুবিধা পাবেন, তেমনি ক্যারিবির শক্তিশালী নেটওয়ার্ক ই-কমার্স লজিস্টিকস খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে। দেশের ই-কমার্স বাজারকে আরও আস্থাশীল ও নির্ভরযোগ্য করে তুলতেই এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

ই-কমার্স ডেলিভারি সেবায় নতুন দিগন্ত: একজোট হলো ক্যারিবি ও পিকাবো

আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬