ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

প্রথমবারের মতো সামরিক ও মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত সরকারের

অন্তর্বর্তী সরকার দেশে প্রথমবারের মতো সামরিক শিল্পাঞ্চল এবং মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল এবং মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে একটি সামরিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এই তথ্য জানান।

বিডা নির্বাহী চেয়ারম্যান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

চৌধুরী আশিক বিন হারুন আরও বলেন, চট্টগ্রামের আনোয়ারায় যে মুক্ত বাণিজ্য অঞ্চলটি করা হবে, তার আয়তন হবে ৬০০ একর। অন্যদিকে, মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ৮৫০ একর জমিতে সামরিক শিল্পাঞ্চলটি স্থাপন করা হবে। তিনি উল্লেখ করেন, মিরসরাইয়ের এই জায়গাটিতে পূর্বে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা থাকলেও, সরকার টু সরকার (জিটুজি) কাঠামো থেকে সেটি বাদ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের উত্তরে বিডা চেয়ারম্যান ইঙ্গিত দেন যে, যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বর্তমানে সুসম্পর্ক রয়েছে, তারাই এই সামরিক শিল্পাঞ্চলে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও জানান, এ সংক্রান্ত চুক্তির বিষয়টি একটি নির্দিষ্ট পর্যায়ে এলে সরকার তখন বিস্তারিত তথ্য প্রকাশ করবে। এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

প্রথমবারের মতো সামরিক ও মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত সরকারের

আপডেট সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬