ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ফেনীতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের জনসভা ৩০ জানুয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি, শুক্রবার ফেনী সফর করবেন। ওই দিন সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দলটির ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনিও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই জনসভায় ১১ দলীয় জোটের ফেনী-১ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের এবি পার্টির প্রার্থী মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হবে। এছাড়া, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকের পক্ষে থাকার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হবে।

এই জোটের শরিক অন্যান্য দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও জনসভায় বক্তব্য রাখবেন। জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান সর্বশেষ গত বছরের ৩ ফেব্রুয়ারি ফেনী সফর করেছিলেন। সেই সফরে তিনি পরশুরামে বন্যা-দুর্গত বল্লামুখার বাঁধ পরিদর্শন, ফুলগাজীর ইশতিয়াক আহম্মদ শ্রাবণের কবর জিয়ারত, চিথলিয়া ইউনিয়নে বন্যা-দুর্গত পরিবারকে নতুন ঘর উপহার এবং শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বন্যা-শহিদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলা মোকাবিলায় প্রস্তুত আমিরাত: প্রেসিডেন্ট আল নাহিয়ান

ফেনীতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের জনসভা ৩০ জানুয়ারি

আপডেট সময় : ০২:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬