বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) হবিগঞ্জ-১ ( বাহুবল-নবীগঞ্জ) আসনে আসছেন। ওইদিন দুপুর ১২ টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এসে নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে মূফতি সিরাজুল ইসলাম মিরপুরীর নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।
জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হকের সফর সঙ্গী থাকবেন বলে হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী জানিয়েছেন।
এরপর সিলেট ৩ আসনে এবং মৌলভীবাজারে নির্বাচনি জনসভায় বক্তব্য শেষে রাতে সড়ক পথে ঢাকা ফেরার পথে বাহুবল উপজেলার মিরপুরে পথসভায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মূফতি সিরাজুল ইসলাম মিরপুরী জানান, আমীরে মজলিস বাহুবল নবীগঞ্জে আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























