ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

জুলাই শহীদ ইশমামের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। শহীদ ইশমামের মতো অসংখ্য বীরের রক্তের ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না। তাদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দর্জিপাড়া কবরস্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারতে অংশগ্রহণ করেন সজীব ভূইয়া। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসমামরা যে জন্য জীবন দিয়েছেন, এ নির্বাচন দিয়ে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্তের মধ্যে দিয়ে সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। শহীদদের সম্মান রক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন বলে তিনি জানান।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ ইশমামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলা মোকাবিলায় প্রস্তুত আমিরাত: প্রেসিডেন্ট আল নাহিয়ান

জুলাই শহীদ ইশমামের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

আপডেট সময় : ০১:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬