ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের পূবাইলে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই সন্তানের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (আজ) বেলা ১১টার দিকে পূবাইল ফেরিঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মা হাফেজা খাতুন মালা (২৮) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে ও সাত বছর বয়সী মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নিহত হাফেজা খাতুন মালা কালিগঞ্জ থানার দক্ষিণ সোম গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। তিনি তার দুই সন্তানকে নিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি পূবাইল ফেরিঘাট এলাকায় পৌঁছালে তিনি সন্তানদের নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তারা তিনজনই ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মারা যান।

ঘটনার পর টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে ঘটনাটি টঙ্গী রেলওয়ে জোনের আওতাভুক্ত নয়, বরং নরসিংদী রেলওয়ে জোনের অধীনে পড়েছে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দিন নিশ্চিত করেছেন যে, তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলা মোকাবিলায় প্রস্তুত আমিরাত: প্রেসিডেন্ট আল নাহিয়ান

গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬