মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

দীর্ঘ দুই মাস পর এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করলো ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা কার্যক্রম দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে নাগরিকদের জন্য এই গুরুত্বপূর্ণ সেবাটি সচল করা হয়।

ইসি’র এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করে জানান, পোস্টাল ভোটের নিবন্ধন এবং আসন্ন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছিল বলেই এতদিন এনআইডি সংশোধন সেবা স্থগিত রাখা হয়েছিল।

মহাপরিচালক আরও বলেন, ভোটার তালিকা প্রণয়নের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও, প্রবাসী ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ (ওসিভি) এবং দেশে অবস্থানরতদের জন্য ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইপিসিভি) সংক্রান্ত বড় ধরনের কারিগরি ও নিবন্ধন কার্যক্রম চলছিল। এসব কাজ সম্প্রতি শেষ হয়েছে।

তিনি উল্লেখ করেন, এই বিশেষ কাজগুলো সম্পন্ন হওয়ায় এবং নির্বাচনী মাঠে প্রার্থীদের চূড়ান্তকরণের বিষয়টি নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশন এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। এর অংশ হিসেবেই এনআইডি সংশোধন সেবাটি পুনরায় চালু করা হয়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের জন্য অপেক্ষমান লাখ লাখ নাগরিকের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা: নতুন নেতৃত্বের আভাস

দীর্ঘ দুই মাস পর এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করলো ইসি

আপডেট সময় : ১০:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬