মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য: একদিনে দেড় হাজার মামলা, ডাম্পিং-রেকার শতাধিক গাড়ি

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন অমান্য করার দায়ে এক হাজার ৫০২টি মামলা দায়ের করা হয়েছে। এই অভিযানে ৩৬২টি গাড়ি ডাম্পিং এবং ১৫০টি গাড়ি রেকার করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির ট্রাফিক বিভাগ শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এই এক হাজার ৫০২টি মামলার মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৭৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১১২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮৯টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯৫টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৬৯৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৮৯টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১০৩টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা: নতুন নেতৃত্বের আভাস

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য: একদিনে দেড় হাজার মামলা, ডাম্পিং-রেকার শতাধিক গাড়ি

আপডেট সময় : ১০:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬