মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে, নতুন তারিখ ২৯ জানুয়ারি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পিছিয়েছে। ঢাকার একটি আদালত নতুন করে আগামী ২৯ জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ মোট তিনবার পেছালো।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই নতুন তারিখ ধার্য করেন। এর আগে এই দিনই মামলার তদন্ত প্রতিবেদন জমার কথা ছিল। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এদিন প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগ চালানোর সময় তিনি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটিতে হত্যার ৩০২ ধারা যুক্ত করা হয়। শুরুতে থানা পুলিশ এই মামলার তদন্তের দায়িত্বে থাকলেও, পরে এর ভার ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়। বর্তমানে সিআইডি এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা: নতুন নেতৃত্বের আভাস

শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে, নতুন তারিখ ২৯ জানুয়ারি

আপডেট সময় : ১০:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬