ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান: বৃহস্পতিবার জনসভা, শুক্রবার গণসংযোগ

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী বৃহস্পতিবার বগুড়া সফরে আসছেন। এই সফরে তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন এবং পরদিন শুক্রবার তার নির্বাচনি এলাকা বগুড়া-৬ আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করবেন। তার আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন। এরপর তিনি জেলা বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। রাতে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এশার নামাজ আদায় ও মসজিদ পরিদর্শন শেষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিদর্শন করবেন। একই রাতে তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা শেষে তিনি হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন।

পরদিন শুক্রবার বগুড়া সদর উপজেলার সবকটি ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ করবেন তারেক রহমান। এরপর তিনি গাবতলীর বাগবাড়ির উদ্দেশে রওনা হবেন।

তারেক রহমানের নির্বাচনি জনসভা সফল করতে রোববার দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। মাঠ পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।

বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলও তারেক রহমানের আগমন ও বিস্তারিত কর্মসূচি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপি সূত্র আরও জানায়, তারেক রহমান সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর এই সফরকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এর আগে গত ১১ জানুয়ারি তার উত্তরাঞ্চল সফরের কর্মসূচি থাকলেও, বিভিন্ন কারণে তা স্থগিত করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাইনালের আগে আত্মবিশ্বাসী সূর্যকুমার: চাপ সামলাতে প্রস্তুত ভারত

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান: বৃহস্পতিবার জনসভা, শুক্রবার গণসংযোগ

আপডেট সময় : ১০:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬