ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ৬.৮৩ লাখ প্রবাসীর ঠিকানায় ব্যালট, ভোটদান সম্পন্ন ৩.৫৩ লাখের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য নিবন্ধিত ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৩ লাখ ৫৩ হাজার ৭৩৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ লাখ ৮৩ হাজার ১২২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর অবস্থানরত দেশে পৌঁছেছে। এই সময়ের মধ্যে ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ৫৩ হাজার ৭৩৯ জন ভোটার।

প্রবাসী ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ২ লাখ ৮৪ হাজার ৪৩১টি ব্যালট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৬ হাজার ২৭৪টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

সালীম খান আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশ এবং প্রবাসী মিলিয়ে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ৬.৮৩ লাখ প্রবাসীর ঠিকানায় ব্যালট, ভোটদান সম্পন্ন ৩.৫৩ লাখের

আপডেট সময় : ১০:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬