ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন পাবনা-১ আসনের দুই স্বতন্ত্র প্রার্থী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ফিরে পেয়েছেন খায়রুন নাহার খানম ও মো. তাজুল ইসলাম। নির্বাচন কমিশন (ইসি) তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে আপিল মঞ্জুর করেছে। এর ফলে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব (আইন) ছানাউল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশের বিরুদ্ধে এই দুই প্রার্থী আপিল দায়ের করেছিলেন। নির্বাচন কমিশন সোমবার আপিলগুলোর শুনানি শেষে তা মঞ্জুর করে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাবনা-১ আসনের বৈধ প্রার্থীর তালিকায় তাদের অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সীমানা জটিলতা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর গত ৯ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। সে সময় নির্বাচন কমিশন জানায়, ৩০০ আসনের পরিবর্তে ২৯৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ১৫ জানুয়ারি আপিল বিভাগের আরেকটি রায়ে এই দুই আসনের নির্বাচনের আইনি বাধা অপসারিত হয়। এরপর নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে।

নতুন তফসিল অনুযায়ী, গত ১৮ জানুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ রাখা হয়েছিল এবং এসব আপিল নিষ্পত্তি করা হয় রবিবার (২৫ জানুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। পাবনা-১ ও ২ আসনের সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন পাবনা-১ আসনের দুই স্বতন্ত্র প্রার্থী

আপডেট সময় : ১০:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬