একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত আট দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীতে এক ব্যতিক্রমী জন-জিজ্ঞাসা ও আলাপ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনি সভা সঞ্চালনা করেন।
সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, নোয়াখালী জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ইকবাল বাহার আজাদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সদস্য ডাক্তার নুরুল আলম লিটন এবং মাওলানা শহিদুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ঘোষিত আট দফা পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা জোর দিয়ে বলেন যে, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও তাদের মতামতের ভিত্তিতেই এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।
আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। প্যানেল আলোচকবৃন্দ উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন। সভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















