ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

উজিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

বরিশালের উজিরপুর উপজেলায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দিবাগত মধ্যরাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশি অস্ত্র এবং মাদক সেবনের সরঞ্জামসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর এস জিসান জাকি রকির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মাসুদ হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে আটক করে। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৯২ পিস ইয়াবা, গাঁজা, একটি ধারালো দেশি অস্ত্র এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত মাসুদ হাওলাদারকে উদ্ধারকৃত আলামতসহ উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই অভিযান মাদক ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিআইএ স্থাপনায় ইরানের নির্ভুল হামলা: রাশিয়ার সহায়তার গুঞ্জন

উজিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬