ঢাকা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ দিরাইয়ের সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ স্থানীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া (৩৬) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরসভার চণ্ডীপুর এলাকা থেকে তাকে একটি বিদেশি পিস্তল, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, সাংবাদিক নির্যাতনসহ একাধিক গুরুতর মামলার অভিযোগ রয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। দিরাই পৌরসভার চণ্ডীপুর এলাকা থেকে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, যৌথ অভিযানে গ্রেপ্তার উজ্জ্বল মিয়ার বাড়ি ও খামার থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড পিস্তলের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র, কয়েকটি পাসপোর্ট এবং আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়া দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। জানা যায়, বিগত আওয়ামী লীগ শাসনামলে তার নেতৃত্বে ‘উজ্জ্বল বাহিনী’র ব্যাপক তাণ্ডবে সাধারণ মানুষ তটস্থ থাকত। তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, সাংবাদিকের ওপর হামলাসহ বহু গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও তিনি রাজনৈতিক প্রভাবে অনেকটা দাপটের সঙ্গে চলাফেরা করতেন বলে অভিযোগ রয়েছে।

ওসি এনামুল হক চৌধুরী আরও বলেন, উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ দিরাইয়ের সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬