ঢাকা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না ছাত্রসমাজ: সাবেক শিবির সভাপতি

বাংলাদেশের সচেতন ছাত্রসমাজ দেশের মাটিতে আর কোনো ধরনের ফ্যাসিবাদ বা স্বৈরাচারী শাসন মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ছাত্রসমাজ এখন অনেক বেশি সচেতন এবং তারা যেকোনো মূল্যে দেশ থেকে ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে বদ্ধপরিকর।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার রাতে কাশিনগর ডিগ্রি কলেজ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে জাহিদুল ইসলাম বলেন, গত কয়েক মাসে আমাদের অসংখ্য ভাইকে জীবন দিতে হয়েছে, অনেককে গুম করা হয়েছে। আয়নাঘরের মতো অন্ধকার প্রকোষ্ঠে বন্দি রেখে চালানো হয়েছে অমানবিক নির্যাতন। ছাত্রদের অপরাধ ছিল কেবল তারা নৈতিক সমাজ গঠন ও আল্লাহর পথে মানুষকে আহ্বান জানাতে চেয়েছিল। তিনি অভিযোগ করেন, গত সরকার ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ছাত্রশিবির ছাত্রদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলে সেই অপচেষ্টা রুখে দিয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ইতিহাসের প্রতিটি যুগে ফেরাউন ও নমরুদের মতো স্বৈরাচারী শাসকের আবির্ভাব ঘটেছে। বর্তমানেও দেশে একজন ফ্যাসিস্টের বিদায়ের পর নতুন করে কেউ কেউ ফ্যাসিবাদী আচরণ প্রদর্শনের চেষ্টা করছেন। তবে ছাত্রজনতা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র নসাৎ করে দেবে।

উপজেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি নাসিম মিয়াজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলা উদ্দিন আবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুর রহমান সৈকত এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি নূর ইসলাম মোল্লা, কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমির মহসিন কবির এবং চৌদ্দগ্রাম সদর ও পৌরসভা শিবিরের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে কাশিনগর বাজারে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ ছাত্র অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না ছাত্রসমাজ: সাবেক শিবির সভাপতি

আপডেট সময় : ১২:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬