ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

‘ভোট দিলে বেহেস্ত মিলবে’ এমন প্রচারণা জনগণের সঙ্গে প্রতারণা: এহছানুল হক মিলন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ভোটের জন্য ধর্মকে ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রির সমালোচনা করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনি বৈতরণী পার হতে বেহেস্ত দেওয়ার নাম করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। যদি কেবল ভোট দিয়েই বেহেস্ত নিশ্চিত হতো, তবে মানুষ আর কষ্ট করে ধর্মকর্ম পালন করত না।

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের বিগত দিনের কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে ড. মিলন বলেন, “আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, তখন দেশের শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করতে সক্ষম হয়েছিলাম। চাঁদপুরে জাটকা ইলিশ নিধন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ লঞ্চঘাটগুলোকে সঠিক স্থানে সরিয়ে নিয়ে যাত্রীদের দুর্ভোগ ও নৌ-দুর্ঘটনা অনেকাংশে কমিয়েছিলাম।”

আগামী নির্বাচনে জয়ী হলে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, জনগণের দোয়া ও সমর্থনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কচুয়া উপজেলাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ‘শিক্ষানগরী’ হিসেবে গড়ে তোলা হবে।

কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. আতিকুর রহমান এবং সহ-সভাপতি আব্দুল খালেক। অনুষ্ঠানে উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী ও ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবুজসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুপুরী থেকে ফিরে আসা ৪ বাংলাদেশি বর্ণনা দিলেন সেই মিসাইল হামলার

‘ভোট দিলে বেহেস্ত মিলবে’ এমন প্রচারণা জনগণের সঙ্গে প্রতারণা: এহছানুল হক মিলন

আপডেট সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬