ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: অস্ত্রসহ আরও এক শুটার গ্রেপ্তার, মোট ৫ জন আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আরও এক ‘শুটার’কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট পাঁচজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার জানান, গত শুক্রবার ভোরে নরসিংদী জেলার একটি এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহিম নামের ওই শুটারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

এর আগে গত ১১ জানুয়ারি এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল ডিবি। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন শুটার জিন্নাত এবং হত্যার পরিকল্পনাকারী হিসেবে বিল্লালসহ আরও কয়েকজন রয়েছেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এর মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য, অর্থ লেনদেন এবং নির্দেশদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি রাত আটটার পর রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ার হোটেল সুপার স্টারের পাশের একটি গলিতে এই হত্যাকাণ্ড ঘটে। মোটরসাইকেলে করে আসা একাধিক অস্ত্রধারী দুর্বৃত্ত মুছাব্বিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মুছাব্বির। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই সময় মুছাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন।

নিহত মুছাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলেন। গুলিবিদ্ধ মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: অস্ত্রসহ আরও এক শুটার গ্রেপ্তার, মোট ৫ জন আটক

আপডেট সময় : ০৯:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬