ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সকলের নিরাপদ আবাসভূমি: ড. ইউনূস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি, যেখানে ধর্ম বা বর্ণ কোনো বিভেদ সৃষ্টি করে না। শুক্রবার (২৩ জানুয়ারি) ‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।

হিন্দু সম্প্রদায়ের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ তার সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হাজার হাজার বছর ধরে এই দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মাধ্যমে একত্রে বসবাস করে আসছেন।

তিনি উল্লেখ করেন যে, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন এবং আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেন। সরস্বতী পূজার এই পবিত্র উৎসব উপলক্ষ্যে ড. ইউনূস প্রত্যাশা ব্যক্ত করেন যে, অর্জিত শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নের কাজে লাগুক। তিনি আশা করেন, সকলে তাদের জ্ঞান ও কর্মের মাধ্যমে অন্যদের সাহায্য করবে, দুর্বলদের পাশে দাঁড়াবে এবং একটি সুন্দর সমাজ গঠনে অবদান রাখবে।

প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সকলের নিরাপদ আবাসভূমি: ড. ইউনূস

আপডেট সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬