ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দিনাজপুরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে দিনাজপুর জেলাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (আজ) দিনাজপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। এর আগে পঞ্চগড়ে এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই পরিকল্পিতভাবে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। এই অঞ্চলকে অবহেলা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, মাত্র পাঁচ বছরের শাসনামলে উত্তরবঙ্গের চেহারা পাল্টে দেওয়া সম্ভব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা যাবে।

ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন যে, সরকার গঠনের পর প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, যার মধ্যে পঞ্চগড়ও অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, যারা দেশের ২৮ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই অর্থ উদ্ধার করে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে চলেনি: মির্জা ফখরুল

দিনাজপুরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

আপডেট সময় : ০৩:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬