ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

জাতীয় স্বার্থই অগ্রাধিকার: সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের স্বার্থকেই তাঁর রাজনীতির একমাত্র অগ্রাধিকার বলে ঘোষণা দিয়ে জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কাজ শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ স্লোগান তোলেন তিনি, যা আগামী দিনে বিএনপির পররাষ্ট্রনীতির মূল দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই স্লোগানের মাধ্যমে তারেক রহমান ইঙ্গিত দেন যে, বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের জাতীয় স্বার্থ সমুন্নত রাখাকেই পররাষ্ট্রনীতির প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করবে। এর আগে, নির্বাচনী প্রচার শুরুর ঐতিহ্য মেনে গত বুধবার রাতে তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দুপুর ১২টা ২৫ মিনিটে তারেক রহমান মঞ্চে উপস্থিত হন। তাঁর আগমনের আগেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। প্রায় আধঘণ্টা ধরে তিনি বক্তব্য দেন এবং উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

ক্যাজুয়াল পোশাকে নির্বাচনী প্রচারে অংশ নেন তারেক রহমান। তাঁর পরনে ছিল সাদা শার্ট, নীল রঙের জিন্স প্যান্ট ও কালো কেডস। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। মঞ্চে সিলেট বিভাগের চার জেলার সংসদীয় আসনের বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সভার সঞ্চালনা করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তব্য দেন। এছাড়া স্থানীয় পর্যায়ের অনেক নেতাও সমাবেশে বক্তব্য রাখেন।

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন। তাঁরা ‘ধানের শীষ’, ‘বিএনপি’, ‘জিয়াউর রহমান’, ‘খালেদা জিয়া’ ও ‘তারেক রহমান’-এর নামে স্লোগান দেন। অনেক সমর্থককে মাথায় ধানের শীষের ছবিসংবলিত টুপি পরতে এবং কপালে দলীয় পতাকা বাঁধতে দেখা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

জাতীয় স্বার্থই অগ্রাধিকার: সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু

আপডেট সময় : ০৯:৩৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬