মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের নিন্দা, প্রত্যাহারের দাবি

দেশে চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রবিবার এক বিবৃতিতে এই মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এর মধ্যে গৃহস্থালিতে ব্যবহৃত এলপিজি এবং যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়ানোয় ভোক্তাদের উপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার। তিনি এই জনবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় দাম বাড়িয়ে চলেছে। এর ফলে বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দীর্ঘমেয়াদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সকল শ্রেণির মানুষের আয় না বাড়লেও ব্যয় বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, গত ২ আগস্ট ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এর দাম ১ হাজার ৫৯৮ টাকায় দাঁড়িয়েছে, যা পূর্বে ছিল ১ হাজার ৫২৮ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই মূল্যবৃদ্ধি দেশের উৎপাদন খাতসহ সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জামায়াত নেতা দেশের চাহিদা পূরণে এলএনজি আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং এলপিজির বর্ধিত দাম প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা: নতুন নেতৃত্বের আভাস

এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের নিন্দা, প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ১০:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬