মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্যের অভাব, রিমাইন্ডার হিসেবে সতর্কতা জারি: ডিবি

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তর থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে পুলিশের যানবাহনে হামলার শঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন যে এই সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বরং এটি নিয়মিত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে জারি করা একটি ‘রিমাইন্ডার’ বা মনে করিয়ে দেওয়ার বার্তা।

রবিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি নিজেদের নিরাপত্তাও নিশ্চিত করে থাকি। তাই আমরা সবসময় সতর্ক থাকি। সাম্প্রতিককালে কিছু বোমার ঘটনা এবং মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এসব বিষয়ে আমরা তৎপর রয়েছি এবং নিজেদের নিরাপত্তা বজায় রাখার জন্য এমন সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পূর্বেও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে পুলিশের সকল যানবাহন ও স্থাপনা নিরাপদ থাকে। তাই পুলিশকে আবারও সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে রিমাইন্ডার দেওয়া হয়েছে। যেহেতু ইদানীং বিভিন্ন সত্য-মিথ্যা মিলিয়ে একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেজন্য এই সতর্কতা জারি করা হয়েছে। এটি কেবল একটি রিমাইন্ডার।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘এমন সুনির্দিষ্ট কিছু নেই, তবে আমরা সবসময় সতর্ক থাকি। আমরা যারা ফিল্ডে কাজ করি, তারা যেন আরেকটু সতর্ক থাকে, সেই জন্যই এই রিমাইন্ডার।’

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘এটার তদন্ত সিটিটিসি করছে। আমরা ছায়া তদন্ত করছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি। তবে তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।’ কোনো নির্দিষ্ট সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এরকম দু-একজন তো থাকবেই। এটা এককভাবে কেউ করবে না। কেউ করলে কোনো একটি ম্যান্ডেট বা তার মতাদর্শ প্রচারের জন্য এরকম কর্মকাণ্ড করে থাকে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা: নতুন নেতৃত্বের আভাস

পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্যের অভাব, রিমাইন্ডার হিসেবে সতর্কতা জারি: ডিবি

আপডেট সময় : ১০:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬