মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

গাজার ৭০% এলাকা নিয়ন্ত্রণে, পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইসরাইল

ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন যে, গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকা বর্তমানে ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশটির উচিত পুরো গাজা উপত্যকার ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করা। রবিবার এক বিবৃতিতে তিনি এই মতামত ব্যক্ত করেন।

কোহেন আরও বলেন, গাজায় হামলা বন্ধে বর্তমানে কোনো ধরনের চুক্তি সম্পাদিত হয়নি। তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে সম্ভাব্য যেকোনো সমঝোতা চুক্তির বিরোধিতা করেন, যেখানে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে।

এর আগে, ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও প্রস্তাবিত চুক্তিকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছিলেন।

ইসরাইলি সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের এই ধারাবাহিক অবস্থান গাজাকে কেন্দ্র করে চলমান সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা: নতুন নেতৃত্বের আভাস

গাজার ৭০% এলাকা নিয়ন্ত্রণে, পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইসরাইল

আপডেট সময় : ১০:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬