ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

৭ জেলায় ১৬ ঘণ্টার নির্বাচনী ঝটিকা সফর শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান এক ঝটিকা নির্বাচনী সফরে দেশের সাতটি জেলায় সমাবেশ করেছেন। টানা ১৬ ঘণ্টার এই প্রচার অভিযান শেষে তিনি আজ ভোরে ঢাকায় ফিরেছেন। এসব সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকের পাশাপাশি জোটের শরিক প্রার্থীদের পক্ষেও জনসমর্থন চেয়েছেন।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সিলেট থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সফরে তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরেন। তিনি সারাদেশে খাল খনন, পরিবার কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর একে একে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব উপজেলা, নরসিংদী এবং সবশেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়ায় জনসভায় অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, টানা ১৬ ঘণ্টার এই নির্বাচনী প্রচারণায় সাতটি সমাবেশ শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ভোররাতে গুলশানের বাসভবনে ফিরেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, রাত ৪টার কিছু সময় পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় শেষ সমাবেশটি অনুষ্ঠিত হয়, যেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

এর আগে, তারেক রহমান বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

৭ জেলায় ১৬ ঘণ্টার নির্বাচনী ঝটিকা সফর শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

আপডেট সময় : ০৮:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬