ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

গণভোটের ‘হ্যাঁ’ আপনার-আমার সম্মিলিত স্বপ্ন: অধ্যাপক আলী রীয়াজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দেওয়া মানেই একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার সম্মিলিত আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া। তিনি স্পষ্ট করেন যে, ‘হ্যাঁ’-এর প্রার্থী কোনো একক ব্যক্তি নয়, বরং দেশের প্রত্যেক নাগরিক, যারা একটি উন্নত বাংলাদেশ দেখতে চায়।

খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে আসন্ন গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রীয়াজ এ কথা বলেন। তিনি বলেন, ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার উন্মোচন করব। তাই প্রত্যেক নাগরিকের উচিত ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে কেবল নিজের দেশকেই এগিয়ে নেওয়া নয়, বরং পরিচিতজনদেরও এই গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করা এবং ভোটকেন্দ্রে নিয়ে আসা।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

অধ্যাপক রীয়াজ আরও বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন ও দুঃশাসনের যাঁতাকল থেকে মুক্তি পেতে চায় এ জাতি। তারা চায় একটি আলোকিত ভবিষ্যৎ, যেখানে সাম্য, সমতা ও আনন্দ বিরাজ করবে। গুম হয়ে যাওয়ার বা গায়েবি মামলায় গ্রেপ্তার হওয়ার ভয় থাকবে না। এই স্বপ্ন দেখেছিলেন আমাদের মহান মুক্তিযোদ্ধারা, আর এই স্বপ্ন পূরণের জন্যই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা তাদের জীবন উৎসর্গ করেছে। আসন্ন গণভোট সেই স্বপ্ন পূরণেরই একটি সুযোগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

গণভোটের ‘হ্যাঁ’ আপনার-আমার সম্মিলিত স্বপ্ন: অধ্যাপক আলী রীয়াজ

আপডেট সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬