ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের ব্যাখ্যা দিল বিমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বহর সংকট, অপারেশনাল চাপ এবং অর্থনৈতিক অকার্যকারিতার কারণে ঢাকা/সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত অবহেলার ফল নয়; বরং যাত্রীসেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং সীমিত উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ম্যানচেস্টার রুটটি বর্তমানে অর্থনৈতিকভাবে লাভজনক নয়। ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্য রুটে একই শ্রেণির সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ—বোয়িং ৭৮৭ ও ৭৭৭—ব্যবহার করা হচ্ছে। দীর্ঘপথের ম্যানচেস্টার ফ্লাইটে একটি উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হয়।

বিশেষ করে হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে হয়। এ কারণে অন্যান্য রুটের ফ্রিকোয়েন্সি সমন্বয় করা অপারেশনালভাবে প্রয়োজন হয়ে পড়ে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের ব্যাখ্যা দিল বিমান

আপডেট সময় : ১২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬